রাজশাহীতে র‌্যাবের অভিযানে ১কেজি ৫০গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

🗓 Thursday, 30 December 2021

👁️ ২০ বার দেখা হয়েছে

🗓 Thursday, 30 December 2021

👁️ ২০ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন আচওয়া গ্রামস্থ একটি আম বাগানে অভিযান পরিচালনা করে ১কেজি ৫০গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি টিম জানতে পারে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন আচওয়া গ্রামস্থ একটি আম বাগানে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে র‌্যাব সেখানে অভিযান চালালে, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করে, এসময় সঙ্গীয় ফোসের্র সহায়তায় তাকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তির সঙ্গে থাকা একটি শপিং ব্যাগ থেকে ১কেজি ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন, রাজশাহীর গোদাগাড়ী থানাধীন বাড়ইপাড়া এলাকার পূর্ণ মন্ডলের ছেলে শ্রী উজ্জল মন্ডল।তার বিরুদ্ধে জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

 

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর