রাজশাহীতে র‌্যাবের অভিযানে ১ কোটি ৩৫ লক্ষ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

🗓 Monday, 4 October 2021

👁️ ২২ বার দেখা হয়েছে

🗓 Monday, 4 October 2021

👁️ ২২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

রাজশাহীর পুঠিয়ায় র‌্যাব-৫ এর অভিযানে ১ কেজি ৩৫০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য ১ কোটি ৩৪ লক্ষ টাকা। আটককৃত ব্যক্তি হলেন, পুঠিয়া থানাধীন ঝলমলিয়া ঘোষপাড়া গ্রামের মসলেম মন্ডলের ছেলে আশরাফুল ইসলাম অরফে কালু।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি টিম জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী পুঠিয়া থেকে ভ্যানগাড়ীতে চড়ে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে শাহবাজপুর বাজারের দিকে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটার সময় শাহবাজপুর গ্রামস্থ জৈনিক জহিরুল ইসলাম চাঁন হাজীর আমবাগানে অবস্থান নেয়। কিছুক্ষন পরে উক্ত ভ্যানগাড়ীটি র‌্যাবের নিয়ন্ত্রনের মধ্যে আসলে থামানোর সংকেত দেয়া হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যাক্তি পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলেই তাকে আটক করে।

এসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, তার কাছে অবৈধ মাদকদ্রব্য হেরোইন আছে। পরে তাকে তল্লাশি করে তার প্যান্ট ও গেঞ্জির ভেতর থেকে ১ কেজি ৩৫০ গ্রাম বাদামী রঙের হেরোইন উদ্ধার করা হয়।

আটককৃত আসামীর বিরুদ্ধে রাজশাহীর পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬ (১) সারণী ৮(গ) ধারায় মামলা রুজু করা হয়েছে।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর