বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…
রাজশাহীর চারঘাট থানাধীন চকগোচর এলাকায় অভিযান পরিচালনা করে ৪৭৫ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি টিম জানতে পারে চারঘাটের চকগোচর এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে একজন অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার দুপুরের দিকে র্যাব সেখানে অভিযান চালালে, র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে, সঙ্গীয় ফোসের্র সহায়তায় তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশী করে ৪৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি হলেন, চারঘাট থানাধীন শিবপুর এলাকার এমাজের ছেলে রাকিব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিব এই অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন। তার বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।