বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহীর চারঘাট থানাধীন শলুয়া ইউনিয়নের মালেকার মোড়ে অভিযান পরিচালনা করে ১টি বিদেশী পিস্তলসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি টিম জানতে পারে চারঘাট থানাধীন শলুয়া ইউনিয়নের মালেকার মোড়ে মাদক বিক্রির উদ্দেশ্যে একজন অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে র্যাব সেখানে অভিযান চালালে, র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে, সঙ্গীয় ফোসের্র সহায়তায় তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশী করে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন, দুর্গাপুর থানাধীন সিংগা পশ্চিমপাড়া এলাকার মেহের মন্ডলের ছেলে আলমগীর হোসেন।
তার বিরুদ্ধে চারঘাট থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।