রাজশাহীতে র‌্যাবের অভিযানে ৫০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

🗓 Monday, 15 November 2021

👁️ ১৩ বার দেখা হয়েছে

🗓 Monday, 15 November 2021

👁️ ১৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহীর গোদাগাড়ী থানাধীন ভাটোপাড়া এলাকার প্রেমতলী গামী পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি টিম জানতে পারে গোদাগাড়ী থানাধীন মাহিশালবাড়ী থেকে এক মাদক ব্যবসায়ী ইজিবাইক চালিয়ে প্রেমতলীর দিকে যাচ্ছে।এমন তথ্যের ভিত্তিতে গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে র‌্যাব প্রেমতলী গামী রাস্তায় অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ইজিবাইক চালক পালানোর চেষ্টা করলে, সঙ্গীয় ফোসের্র সহায়তায় তাকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশি করে তার ইজিবাইক থেকে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন, কাশিয়াডাঙ্গা থানাধীন গুচ্ছগ্রামের আব্দুল মালেকের ছেলে শাকিল।
তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

 

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর