বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…
রাজশাহীতে র্যাব এর অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন বাঘা থানাধীন বেড়েরবাড়ী গ্রামের মৃত মুছার উদ্দিনের ছেলে সাকির উদ্দিন।
আজ বুধবার র্যাব-৫ এর একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার বাঘা থানাধীন আড়ানী পৌর বাজারস্থ ফার্মেসীর দোকানে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয় হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬ টার সময় সেখানে অভিযান পরিচালনা করে আসামী সাকির উদ্দিনকে গ্রেফতার করে। এসময় র্যাব তার নিকট থেকে ১২১ পিচ
ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহীর বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।