রাজশাহীতে র‍্যাব-৫ ও পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়, পলিথিন ও কাঁচামাল জব্দ

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে

রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিবেশের জন্য ক্ষতিকর বিপুল পরিমাণ পলিথিন, পলিথিন তৈরির কাঁচামাল জব্দ ও নগদ টাকা জরিমানা করেছে র‌্যাব-৫ ও পরিবেশ অধিদপ্তর।আজ সোমবার বেলা ১১টার দিকে মহানগরীর বিভিন্ন কারখানা ও দোকানে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব জানায়, ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুদ ও বিপণন করার অপরাধে বি.এন স্টোর-এর মালিক মো. আকবর আলীকে (৫৫),  ২০,০০০/-(বিশ হাজার) টাকা, রক্তিম ওয়ান টাইম-এর মালিক মো. সারজিল আরিফকে ২০,০০০/-(বিশ হাজার) টাকা, শহিদ স্টোর-এর মালিক মো. শহিদকে ১০,০০০/-(দশ হাজার) টাকা, কোর্ট মার্কেট-এর মালিক মো. বেলালকে ২০,০০০/-(বিশ হাজার) টাকা, ও শুভ প্যাকেজিং-এর মালিক মো. নুরুল ইসলামকে ২০,০০০/-(বিশ হাজার) টাকা নগদ জরিমানা আরোপ করা হয় এবং ৪,৩৯০ কেজি পলিথিন ও ১,৫৫০ কেজি পলিথিন তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়।

জব্দকৃত পলিথিন মজুদ ও বিপণন করা সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত থাকায় এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর হওয়ায় উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে ধ্বংস করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় পলিথিন ব্যবহারে নিরুৎসাহিত করানোতে র‌্যাব সর্বদায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং এই ধরণের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানানো হয়েছে।