রাজশাহীতে লকডাউনের মধ্যে দোকান খুলে ব্যবসার প্রস্তুতির পরপরই, প্রশাসনের আশ্বাসে বন্ধ

🗓 Thursday, 22 April 2021

👁️ ১৭ বার দেখা হয়েছে

🗓 Thursday, 22 April 2021

👁️ ১৭ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী মহানগরীতে সর্বাত্মক লকডাউনের ৯ম দিন, দোকান খুলে ব্যবসা শুরুর পরপরই জেলা প্রশাসনের আশ্বাসে তা আবার বন্ধ করে দেন ব্যবসায়িরা।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার পর আরডিএ মার্কেটের দোকান-পাট খুলে ব্যবসার প্রস্ততি নেয়ার পরপরই জেলা প্রশাসনের আশ্বাসে তা বন্ধ করেদেন। জেলা প্রশাসনের সাথে ব্যবসায়িক নেতাদের আলোচনা শেষে আগামি ২৮ এপ্রিল সর্বাত্মক লকডাউন পর্যন্ত ধৈর্য ধারন করতে বলেন ব্যবসায়িকদের।
এ বিষয়ে একজন কাপড় ব্যবসায়ী বলেন,
এদিকে আরডিএ মার্কেটের সামনের সড়কে পুলিশ জনগণকে সচেতন করার চেষ্টা করছে এবং যানবাহনে তল্লাশি চালাচ্ছেন। পুলিশ মাইকিং করে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ অযথা রাস্তায় ঘুরাফেরা না করে বাড়ি যেতে বলছেন। লকডাউনের আগের দিনের চেয়ে রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল ও জনসাধরণের চলাচল বেড়েছে। তবে মহানগরীতে ওষুধ ও নিত্যপণ্যের প্রয়োজনীয় দোকান ছাড়া শপিংমলসহ সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে।
রাজশাহীতে লকডাউনের বিধিনিষেধ অমান্য করা ও স্বাস্থ্যবিধি না মানায় গত ২৪ ঘন্টায় জেলা ও মহানগরীতে ৪০ জনকে ৪৭ হাজার ৩০০ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ, নির্মুল আইন-২০১৮ এর (দন্ডবিধি ১৮৬০) ধারা লঙ্ঘন করায় এ জেল-জরিমানা করা হয়েছে। এ সময় করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ৬৭২ টি মাস্ক বিতরণ করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। মহানগরীতে চারটি ও জেলার নয়টি উপজেলায় নয়টি ভ্রাম্যমাণ আদালত কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য কাজ করছেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর