বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আফসানা মিমির প্রতিবেদনে…
সরকারি ঘোষণা অনুযায়ী রাজশাহী মহানগরীতে চলছে কঠোর লকডাউনের ৬ষ্ঠ দিন ।
আজ সোমবার সকাল থেকে মহানগর ও জেলায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। রাজশাহীতে লকডাউনের বিধিনিষেধ অমান্য করা ও স্বাস্থ্যবিধি না মানায় গতকাল রোববার জেলা ও মহানগরীতে ৭৬ জনকে ২ লক্ষ ২৩ হাজার ৯৫০ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এ সময় একজনকে ৭ দিনের কারাদন্ডও প্রদান করা হয়েছে। সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ, নির্মুল আইন-২০১৮ এর (দন্ডবিধি ১৮৬০) ধারা লঙ্ঘন করায় এ জেল-জরিমানা করা হয়েছে।
এদিকে, মহানগরীতে অল্প সংখ্যক রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল এবং জরুরি সেবার গাড়ি চলাচল করতে দেখা যাচ্ছে। মহানগরীতে ওষুধ ও নিত্যপণ্যের প্রয়োজনীয় দোকান ছাড়া শপিংমলসহ সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ ও জেলা প্রশাসনের চারটি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে।