বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…
রাজশাহীতে চতুর্থ দিনের মতো চলছে কঠোর লকডাউন ।
আজ রোববার সকাল থেকে মহানগরীতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। মহানগরীতে সব ধরনের দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমল বন্ধ রয়েছে। তবে ওষুধ ও নিত্যপণ্যের প্রয়োজনীয় কাঁচামালের দোকান খোলা রয়েছে।
মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও আনসার ব্যাটেলিয়ানের সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া কঠোর লকডাউন বাস্তবায়নে মহানগরী ও উপজেলা গুলোতে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ সার্বক্ষণিক টহল দিচ্ছে। মহানগরীতে ৪টি ও নয়টি উপজেলায় ১৮টি জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত কাজ করছে।
এদিকে, জেলা ও মহানগরীতে লকডাউনের বিধিনিষেধ অমান্য করা ও স্বাস্থ্যবিধি না মানায় গতকাল শনিবার ১১৭ জনকে ১১৭টি মামলা দিয়ে ১ লাখ ৫ হাজার ৫৪০ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ, নির্মুল আইন-২০১৮ এর (দন্ডবিধি ১৮৬০) ধারা লঙ্ঘন করায় এ জেল-জরিমানা করা হয়েছে।
এ সময় করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ১৪০০ টি মাস্ক বিতরণ করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে।