রাজশাহীতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে প্রতীকী অনশন কর্মসূচীতে হামলা

🗓 Wednesday, 1 September 2021

👁️ ৩৫ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 1 September 2021

👁️ ৩৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

রাজশাহী মহানগরীতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ ও প্রতীকী অনশন করা হয়েছে।

আজ বুধবার বেলা ১১ টায় মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ বিক্ষোভ ও প্রতীকী অনশন করা হয় ।
বিক্ষোভ কর্মসূচিতে নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীরা বলেন, আমরা শান্তিপূর্ণ ভাবে অনশন কর্মসূচী পালন করছিলাম। এ সময় কোন কিছু বুঝে উঠার আগেই একদল যুবক এসে হামলা চালায়। এতে আমাদের কর্মসূচী পন্ড হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার ঘটনায় অনেকেই আহত হয়েছেন। ১১ তারিখের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে না দিলে আমরণ অনশন করবো।

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন বলেন, কোন কিছু বুঝে উঠার আগেই একদল যুবক এসে হামলা চালায়। তবে সাথে সাথে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। কারা এ হামলা চালিয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর