রাজশাহীতে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত

🗓 Thursday, 5 August 2021

👁️ ৪ বার দেখা হয়েছে

🗓 Thursday, 5 August 2021

👁️ ৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী বিভাগীয় মহানগরীর রাজশাহীতে পালিত হয়েছে।

১৯৪৯ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার জন্ম। ক্রীড়া, নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা শেখ কামাল মাত্র ২৬ বছর বয়সে ১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল বিপথগামী সেনাসদস্যের গুলিতে সপরিবারে বঙ্গবন্ধুর সঙ্গে শহীদ হন।

দিবসটি উপলক্ষে আজ দুপুরে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে কুমারপড়াস্থ দলীয় কার্যালয়ের পূর্ব পাশে স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতা প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সিনিয়র সহ-সভাপতি শাহীন আক্তার রেনীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শিশুপুত্র শেখ রাসেলসহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর