রাজশাহীতে শোরুম উদ্বোধনের সময় যা বললেন নিটল মটরস লিমিটেডের সিইও

🗓 Saturday, 19 September 2020

👁️ ২৪ বার দেখা হয়েছে

🗓 Saturday, 19 September 2020

👁️ ২৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

রাজশাহীতে নিটল মটরস লিমিটেডের ডিলার “দাদু মটরস” এর শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ  দুপুরে মহানগরীর শিরইল স্টেশন রোডে এ শোরুমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, নিটল মটরস লিমিটেডের সিইও তানভীর শহীদ রতন। এসময় দাদু মটরস স্বত্তাধিকারী ও নিটলস মটরস এর আঞ্চলিক ডিলার রেজাউল কবির শরিফ, ট্রাক মালিক সমিতি’র কেন্দ্রীয় সভাপতি আবুল কালাম, রাজশাহী জেলা শাখার সভাপতি রবিউল ইসলাম, বগুড়ার নিটল মটরসের ডিলার মতিয়ার রহমান, সিলেটের ডিলার এতশামুল হক চৌধুরীসহ উত্তরবঙ্গের নিটল মটরসের ডিলারবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তাগণ বলেন, নিটল মটরস লিমিটেড ক্রেতার সুবিধার্থে সারাদেশে ৬০টি সার্ভিস সেন্টার তৈরি করেছে। ক্রেতাদের সুবিধার্থে আরো সার্ভিস সেন্টার তৈরি করার জন্য নিটল মটরস লিমিটেড কাজ করছে। উন্নতমানের সেবা গ্রাহকদের দেয়ার জন্য সারাদেশে নিটল মটরসের ডিলারবৃন্ধ কাজ করছে। এজন্য নিটল মটরস তার সুনাম ধরে রাখতে সক্ষম হয়েছে।

শোরুম উদ্বোধনের সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিটল মটরস লিমিটেডের স্বত্তাধিকারী আব্দুল মাতলুব আহমদ তার শুভেচ্ছা বক্তব্য রাখেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর