রাজশাহীতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের তিন দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

🗓 Thursday, 17 September 2020

👁️ ১৬ বার দেখা হয়েছে

🗓 Thursday, 17 September 2020

👁️ ১৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

রাজশাহীতে মহান শিক্ষা দিবসের ডাক দিয়ে তিন দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাহেব বাজার জিরো পয়েন্টে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে, বাসদের রাজশাহী জেলা শাখার সমন্বয়ক আলফাজ হোসেন যুবরাজ, বাসদের মহানগরের আহ্বায়ক মজিবুর রহমান সজিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নেতা জেসান অর্ক মারান্ডী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক রিদম শাহরিয়ার বক্তব্য রাখেন।

বক্তাগণ বলেন, মহান শিক্ষা দিবসের ডাকে তিন দফা দাবি সরকারকে বাস্তবায়ন করতে হবে। দাবিগুলো হলো, অনলাইনে ক্লাস নিশ্চিত করতে শিক্ষার্থীদের বিনামূল্যে ভিভাইস ও ডাটা সরবরাহ করা, স্কুল কলেজের বেতন ফি মওকুফ কারা, “টাকা যার শিক্ষা তার” এই নীতি বন্ধ করতে হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর