বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…
রাজশাহী মহানগরীতে সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকুরী রাজস্বখাতে স্থানন্তরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে রাজশাহী বিভাগের সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ানের উদ্যেগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে রাজশাহী বিভাগের সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ানের উপদেষ্টা আলফাজ উদ্দীন, উপদেষ্টা আবুল কালাম আজাদ, সভাপতি এহসানুল কবির ইমন, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুইট, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমানসহ রাজশাহী বিভাগ ও মহানগরের ৮ জেলার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তাগণ বলেন, চাকরি স্থায়ীকরণের বিষয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করা হলেও সরকারি পর্যায়ে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নি। বর্তমানে সাধারণ কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছে। সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের রাজস্বখাতে স্থানান্তর করা ও চাকরি নিয়মিত করনের পূর্ব পর্যন্ত সরকারি স্কেল অনুযায়ী বেতন ভাতাদি প্রদান করার দাবি জানান। আর এই চাকরি স্থায়ীকরণ যতদিন না হবে ততদিন আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।