বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকেঃ
রাজশাহীতে হিমেল হাওয়া আর কুয়াশার কারণে বাড়ছে শীতের প্রকোপ।
রাজশাহী আবহাওয়া অফিস জানায়, আজ মঙ্গলবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস আর বাতাসে আদ্রতা ছিল ১০০ ভাগ।
এখন পর্যন্ত রাজশাহীতে এবছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল গত ২৯ ডিসেম্বর ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে এ মাসের শেষে শৈত্য প্রবাহের সম্ভবনা রয়েছে।
এদিকে, কয়েকদিন ধরে ঘন কুয়াশার প্রকোপে জনজীবনে যেমন দুর্ভোগ বেড়েছে তেমনি কৃষি আবাদেও বিরুপ প্রভাব পড়ছে। বিশেষ করে আলু ও বীজতলায় রোগ সংক্রমনের শঙ্কা তৈরি হয়েছে। ঘন কুয়াশায় ধান ও আলুর বীজতলার ক্ষতি সাধিত হচ্ছে। এজন্য কৃষকদের বীজতলাতেও বাড়তি পরিচর্যার প্রয়োজন হচ্ছে।