বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…
রাজশাহী মহানগরীতে ২১ এর চেতনা মুক্তিযুদ্ধ বাংলাদেশ শির্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে মহানগরীর সাহেববাজার বড় মসজিদের সামনে সাবেক ছাত্রলীগ ফোরাম রাজশাহীর আয়োজনে এ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি নফিকুল ইসলাম সেন্টুর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান বাবুর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক, বিশিষ্ট্য শিক্ষাবিদ প্রফেসর ড. আবুল কাসেম।
সভায় বক্তারা বলেন, ২৩ ফেব্রুয়ারি দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ন একটি দিন। ৬৯ এর ছাত্রজনতার গন-আন্দোলনে তৎকালীন সরকার শেখ মুজিবুর রহমানকে আগরতলা মামলা থেকে মুক্তি দিতে বাধ্য হয়। এই দিন ছাত্রনেতা তোফায়েল আহাম্মেদ ঢাকার জনসভায় কারামুক্ত শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধিতে ভ’ষিত করেন।
এছাড়া আলোচনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগ নেতা ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জুবায়ের হাসান রুবন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজসহ অন্যান্য নেতৃবৃন্দ।