রাজশাহীতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, বিনামূল্যে চিকিৎসা সেবা
বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…
মানবিক উদ্যোগের অংশ হিসেবে রাজশাহীতে সেনাাবাহিনী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছেন।
আজ বৃহস্পতিবার সকালে মহানগরীর তেরখাদিয়া স্টেডিয়ামে ৪০ ইস্ট বেঙ্গল মেকানাইজড এর তত্বাবধানে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এ ক্যাম্প। এই চিকিৎসা কার্যক্রমে স্থানীয় সাধারণ মানুষজন অংশ নিচ্ছেন স্বতঃস্ফূর্তভাবে। চিকিৎসা নিতে আসা মানুষদের মাঝে ছিল প্রবীণ, নারী ও শিশুর সংখ্যাই বেশি।
রাজশাহী আর্মি ক্যাম্পের অধিনায়ক লে: কর্ণেল সাদিক জানান, রাজশাহী জেলায় দীর্ঘ সময় জরিপ শেষে চক্ষু, গাইনি, মেডিসিন সেবা গ্রহনের চাহিদা পাবার ভিত্তিতে চিকিৎসা গ্রহিতাদের গুরুত্ব দেওয়া হচ্ছে। এই চিকিৎসা সেবা কার্যক্রমে পাঁচ জন বিশেষজ্ঞ চিকিৎসক দায়িত্ব পালন করছেন। বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করছেন বাংলাদেশ সেনাবাহিনী।
