রাজশাহীতে সড়ক অবরোধ করে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ

শেয়ার করুন

বিস্তারিত দেখুননিচের ভিডিও লিংকে  অনিন্দীতার প্রতিবেদনে…

 

ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ও নার্সিং ডিপ্লোমাকে স্মাতক সমমান দেয়ার দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করেছেন নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা।
আজ রোববার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত রাজশাহী মহানগীর রেলগেট এলাকা অবরোধ করে রাখেন তারা। এ সময় ওই এলাকায় প্রচন্ড যানজট দেখা দেয়। আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি একদফা।

ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ও নার্সিং ডিপ্লোমাকে স্মাতক সমমান দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা।
কর্মসূচিতে রাজশাহী নার্সিং কলেজসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।