রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হলেও কালের সাক্ষী থাকলেন জীবিত একজন

🗓 Sunday, 28 March 2021

👁️ ১৮ বার দেখা হয়েছে

🗓 Sunday, 28 March 2021

👁️ ১৮ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

 

রাজশাহীর কাটাখালিতে যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৭ জন নিহত হলেও মাইক্রোবাসে আরও এক যাত্রী জীবিত রয়েছেন। তার নাম পাভেল। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ চিকিৎসাধীন। দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন চিকিৎসকেরা।

গত শুক্রবার দুপুরে রাজশাহীর কাটাখালীর থানার সামনে যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে সিলিন্ডার বিস্ফোরন হয়ে মাইক্রোবাসে আগুন ধরে যায়। আগুনে পুড়ে মারা যান মাইক্রোবাসে থাকা ১৭ যাত্রী। প্রথমে ধারণা করা হচ্ছিল ওই মাইক্রোবাসে ১৭ জনই যাত্রী ছিল। কিন্তু পরে জানা যায়, ওই মাইক্রোবাসে ১৮ যাত্রী ছিলেন। সেখান থেকে একমাত্র বেঁচে গেছেন পাভেল। ওই মাইক্রোবাসে পাভেলের বাবা মোখলেসুর রহমান আর মা পারভীন বেগমও ছিলেন। তাঁদের মরদেহ রংপুরে দাফন হয়ে গেছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল জানান, পাভেলের এখনো জ্ঞান ফেরেনি। তাঁর মাথায় আঘাত রয়েছে। তবে সেটা অস্ত্রোপচার করার মতো গুরুতর নয়। তাঁর ডান হাতের ওপরের অংশ ভেঙে গেছে। তাঁর লাইফ সাপোর্টের এখনো প্রয়োজন পড়েনি। কালকের দিনটি দেখা যাক। জ্ঞান না ফিরলে ৭২ ঘণ্টা পর আবার সিটি স্ক্যান করে দেখা হবে, আরও কোনো আঘাত আছে কি না। তাঁরা আশা করছেন, পাভেল সুস্থ হয়ে উঠবেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর