বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকেঃ
হত্যা মামলায় এজাহার পরিবর্তেনের অভিযোগে রাজশাহীর পুঠিয়া থানার সাবেক ওসি সাকিল উদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার দুদকের রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারি পরিচালক আল আমিন বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলা নং ১, তারিখ- ২৪/০১/২০২১।
রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারি পরিচালক আল আমিন জানান, দুদকের তদন্তে পুঠিয়ার নূরুল ইসলাম হত্যার এজাহারে আসামীর নাম ও বিবরণে পরিবর্তেনের প্রমান মিলেছে। এর পর ওসি সাকিল উদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত হয়। ওসি সাকিল কারসাজি করে এজাহারে আটজনের পরিবর্তে ছয়জনকে আসামী এবং বর্ণনার পরিবর্তন আনেন।
গত ১১ জুন ২০১৯ সালে নুরুল ইসলামের মরদেহ পুঠিয়া এ.এস.এস. ইট ভাটার মধ্য পড়ে ছিল। পরবর্তিতে মৃত নূরুল ইসলামের কন্যা নিগার সুলতানা ঐ দিন দুপুর আড়াইটার দিকে একটি হত্যা মামলা দায়ের করেন পুঠিয়া থানায়। তার পিতার হত্যার সাথে জড়িত ৮ জনকে আসামী করে এজাহার দায়ের করেন। পরে ওসি সাকিল এজাহারের বর্ণনা পরিবর্তনের পাশাপাশি আসামীর সংখ্যা ০৮ জনের পরিবর্তে ৬ জনের নাম উল্লেখ করেন।