বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
রাজশাহীতে শৈত্য প্রবাহ না হলেও ঘন কুয়াশা ও হিমেল হাওয়া কারণে বাড়ছে শীতের প্রকোপ।
রাজশাহী আবহাওয়া অফিস জানায়, আজ শনিবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস আর বাতাসের আদ্রতা ছিল ১০০ ভাগ। রাজশাহীতে এখন থেকে প্রতিনিয়তই তাপমাত্রা কমতে থাকবে। এখন পর্যন্ত রাজশাহীতে এবছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল গত ২৯ ডিসেম্বর ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে এ মাসের শেষে শৈত্য প্রবাহের সম্ভবনা রয়েছে।
এদিকে রাজশাহীতে হিমেল হাওয়ার কারণে শীতের তীব্রতা বেড়েছে। কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছে বিশেষ করে মহানগরীর ছিন্নমুল, বস্তিবাসি, কর্ম জীবি মানুষেরা। বিশেষ করে তীব্র শীতে খেটে খাওয়া মানুষ ও ছিন্নমূল মানুষের মাঝে নেমে আসে চরম দুর্ভোগ। ফলে ভোগান্তিতে পড়েছেন এসব মানুষরা।