বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…
রাজশাহী মহানগর ও জেলায় ১২তম দিনের মতো টিকাদান কার্যক্রম শেষ হয়েছে।
আজ শনিবার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল, বিভাগীয় পুলিশ হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতালসহ ৯টি উপজেলার স্বাস্থ্যকেন্দ্রে টিকাদান কার্যক্রম সকাল আটটা থেকে শুরু হয়ে চলে দুপুর আড়াইটা পর্যন্ত। টিকা নিতে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষকে উপস্থিত হতে দেখা গেছে।
টিকা প্রদানের ১২তম দিন রাজশাহী মহানগর ও জেলায় মোট টিকা গ্রহন করেছেন ৪ হাজার ৮৪১ জন। এদের মধ্যে মহানগরীতে ২ হাজার ৬৩৭জন আর জেলার ৯টি উপজেলার স্বাস্থ্যকেন্দ্রে ২ হাজার ২০৪ জন ব্যাক্তি টিকা গ্রহণ করেন।
এ পর্যন্ত টিকা গ্রহণ করেছে জেলা ও মহানগরীতে মোট ৩৮ হাজার ৬০৮ জন ব্যক্তি। এদের মধ্যে মহানগরীতে ২৪ হাজার ১৪৪জন আর জেলায় ১৪ হাজার ৪৬৪ জন ব্যাক্তি টিকা গ্রহণ করেন।