বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…
রাজশাহী মহানগর ও জেলায় ১৭তম দিনের মতো টিকাদান কার্যক্রম শেষ হয়েছে।
আজ বৃহস্পতিবার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল, বিভাগীয় পুলিশ হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতালসহ ৯টি উপজেলার স্বাস্থ্যকেন্দ্রে টিকাদান কার্যক্রম সকাল আটটা থেকে শুরু হয়ে চলে দুপুর আড়াইটা পর্যন্ত। টিকা নিতে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষকে উপস্থিত হতে দেখা গেছে।
টিকা প্রদানের ১৭তম দিন রাজশাহী মহানগর ও জেলায় মোট টিকা গ্রহন করেছেন ৩ হাজার ৫৪৪ জন। এদের মধ্যে মহানগরীতে ১ হাজার ৯৩০জন আর জেলার ৯টি উপজেলার স্বাস্থ্যকেন্দ্রে ১ হাজার ৬১৪ জন ব্যাক্তি টিকা গ্রহণ করেন।
এ পর্যন্ত টিকা গ্রহণ করেছে জেলা ও মহানগরীতে মোট ৫৩ হাজার ৬৯৪ জন ব্যক্তি। এদের মধ্যে মহানগরীতে ৩২ হাজার ২৪জন আর জেলায় ২১ হাজার ৬৭০ জন ব্যাক্তি টিকা গ্রহণ করেন।