বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…
রাজশাহীতে ১ কেজি গাঁজা ও সামাজিক যোগাযোগের মাধ্যমে অশ্লীল ভিডিও পোষ্টের অপরাধে ২ জনকে আটক করেছে মহানগর পুলিশ।
আজ শুক্রবার ও শনিবার মহানগর পুলিশের দুটি আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গতকাল বিকেলে মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে কাটাখালী থানাধীন গোয়াবাসিনা গ্রামে অভিযান পরিচালনা করে একজনকে আটক করে। এসময় আটককৃত ব্যক্তির নিকট থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন, মহানগরীর কাটাখালী থানার চক কাপাসিয়া হেদাতিপাড়া গ্রামের শওকত আলীর ছেলে মতিউর রহমান(৩২)।
এদিকে মহানগরীর সাইবার ক্রাইম ইউনিটের প্রত্যক্ষ তত্বাবধানে পবা থানা পুলিশ নওগার মহাদেবপুরে অভিযান চালিয়ে ফেসবুকে অশ্লীল ভিডিও পোষ্ট করার অপরাধে একজনকে আটক করেছে। আটককৃত ব্যক্তির নাম হলো শফিউল ইসলাম। তিনি নওগা জেলার মহাদেবপুর থানা এলাকার হাসানপুর গ্রামের বাসিন্দা।
আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।