রাজশাহীতে ২টি বিদেশী পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

🗓 Sunday, 12 September 2021

👁️ ৩৩ বার দেখা হয়েছে

🗓 Sunday, 12 September 2021

👁️ ৩৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী মহনগরীতে ২টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ২ টি ম্যাগজিনসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গত শুক্রবার রাতে নগরীর কাশিয়াডাঙ্গা তল্লাশি চৌকিতে ঢাকাগামী একতা পরিবহন থেকে অস্ত্রসহ তাকে আটক করা হয়।

এ উপলক্ষে শনিবার বিকেলে লক্ষীপুরস্থ মহানগর গোয়েন্দা কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল জানান, রাজশাহী মহানগর এলাকাকে অপরাধ মুক্ত, অবৈধ অস্ত্র ও মাদক-চোরাচালান নির্মূল করার লক্ষ্যে রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক এর নির্দেশে কাজ করে যাচ্ছে আরএমপি।

এরই ধারাবাহিকতায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একতা পরিবহনের একটি বাসে অবৈধ অস্ত্রের চালান যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের টিম শুক্রবার রাত পৌনে ১১টার দিকে কাশিয়াডাঙ্গা মোড়ে অবস্থান নেয়। এসময় চাঁপাইনবাবগঞ্জের দিক হতে আসা একতা পরিবহন বাসটি কাশিয়াডাঙ্গা মোড়ে পৌঁছালে ডিবি পুলিশের টিমটি বাসটিকে থামার নির্দেশ দেয়। এরপর তথ্যমতে বাসের যাত্রী আসামী বশির আহম্মেদকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার কাছে অবৈধ অস্ত্র থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে তার ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ২ টি অবৈধ বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ২ টি ম্যাগজিন উদ্ধার করা হয়। আটকৃত হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বগলাউড়ি ডাক্তারপাড়া গ্রামের পাতু মন্ডলের ছেলে বশির আহম্মেদ।

আটককৃত বশির আরো জানায়, দীর্ঘদিন যাবত সে ও তার সহযোগীরা অবৈধ অস্ত্রের ব্যবসা করে আসছে। আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর