বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…
রাজশাহীতে পুলিশের অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ভাইকে আটক করা হয়েছে।
আজ সোমবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গতকাল রবিবার সন্ধ্যায় রাজপাড়া থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বর্হিঃ বিভাগের দক্ষিন পার্শ্বে মাইক্রোস্ট্যান্ডের ছাপরা ঘরে অভিযান পরিচালনা করে।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাদেরকে আটক করে। এসময় তাদের নিকট থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ২১৬ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সাব-ডিপো কোয়ার্টার্সের মকসেদ আলীর ছেলে হামিম ও ফারুক।
গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।