বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহীতে ৯৯৯ এ ফোনকল পেয়ে এক চাঁদাবাজকে গ্রেফতারসহ সাহায্যের জন্য সহায়তাপ্রার্থীকে উদ্ধার করছে মহানগরীর রাজপাড়া থানা পুলিশ।
বুধবার রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাজপাড়া থানার মিঠুর মোড় এলাকার মুহাম্মদ নাজমুস সাদাত নামের এক ব্যক্তি তার নিজের জায়গায় একটি নতুন বাড়ী নির্মাণের কাজ শুরু করলে কতিপয় ব্যক্তি তার কাছে চাঁদা দাবী করে। নাজমুস সাদাত চাঁদা দিতে অস্বীকার করলে চাঁদাবাজরা ১১ মে দিবাগত রাত ২টায় তাকে একা পেয়ে মারপিট শুরু করে। তখন নাজমুস সাদাত নিজেকে রক্ষা করার জন্য তার নির্মাণাধীন বিল্ডিং এর ভিতর প্রবেশ করে পুলিশের সাহায্য চেয়ে ৯৯৯-এ ফোন করে।
এসময় রাজপাড়া থানা পুলিশের একটি টিম তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে অত্র থানাধীন মিঠুর মোড় এলাকা হতে ঘটনার সাথে জড়িত আসামী বজলুর রহমানকে গ্রেফতার করে এবং মুহাম্মদ নাজমুস সাদাতকে উদ্ধার করে।
পরবর্তীতে নাজমুস সাদাতের লিখিত অভিযোগে প্রেক্ষিতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।