রাজশাহীর আদিবাসী কিশোরী ধর্ষণকারীর শাস্তির দাবিতে মানববন্ধন ও সংহতি সমাবেশ

শেয়ার করুন

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

 

রাজশাহীর মুন্ডুমালা মিশনে আদিবাসী কিশোরী ধর্ষণকারী ধর্ম যাজক প্রদীপ গ্রেগরীর ও তার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকেলে সাহেব বাজার জিরে পয়েন্টে ঐক্যবদ্ধ আদিবাসী ছাত্র আন্দোলনের আয়োজনে মানববন্ধন ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ঐক্যবদ্ধ আদিবাসী ছাত্র আন্দোলনের সমন্বায়ক সৌমিক ডুমরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক রিমন শাহরিয়ার, মাহলি স্টুডেন্ট কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক পৌল টুডু, নবজাগরন ছাত্র সমাজের উপদেষ্টা তামিম সিরাজিসহ ঐক্যবদ্ধ আদিবাসী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তাগণ বলেন, আদিবাসী কিশোরীকে ধর্ষণকারী ধর্ম যাজক প্রদীপ গ্রেগরীর সর্বোচ্চ শাস্তি ও এঘটনা ধামাচাপা দেওয়ার প্রচেষ্টাকারীদের বিচারের শাস্তির দাবি জানান। তা নাহলে পরবর্তিতে ঐক্যবদ্ধ আদিবাসী ছাত্র আন্দোলন কঠোর কমসূচি ঘোষনা দিবে। আর সারাদেশে যে সব ধর্ষণের ঘটনা ঘটছে তার তীব্র ও প্রতিবাদ জানান বক্তারা।