বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীর বাড়িতে গভীর রাতে অভিযান চালিয়ে তার স্ত্রী জেসমিন আক্তার ও দুই ভাতিজাকে আটক করেছে পুলিশ। এ সময় ওই বাড়ি থেকে চারটি বিদেশি অস্ত্র, নগদ প্রায় কোটি টাকা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে আজ বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানান, বাঘা থানার একটি মামলার ঘটনায় পুলিশ গভীর রাতে পৌর মেয়রের বাড়িতে অভিযানে যায়। এ সময় বাড়িটিতে তল্লাশি চালালে চারটি পিস্তল, ৯৪ লাখ ৯৮ হাজার টাকা ও ইয়াবা পাওয়া যায়। এ সময় মেয়র মুক্তার আলীকে পাওয়া যায়নি। বাড়িতে থাকা তার স্ত্রী জেসমিন আকতার এবং দুই ভাতিজা শান্ত ইসলাম ও সোহান আলীকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় আইনগত পদক্ষেপের প্রক্রিয়া চলছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মো: আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতেখার আলম, সহকারি পুলিশ সুপার ডিএসবি রুবেল মাহমুদসহ প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।