রাজশাহীর কসমেটিকস কারখানায় র‍্যাবের অভিযান, দুই লাখ টাকা জরিমানা

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…

রাজশাহীর পুঠিয়ার মডার্ন কসমেটিকস নামে একটি প্রসাধনী তৈরির কারখানায় অনিয়মের অভিযোগে র‍্যাব-৫ অভিযান চালিয়েছে । এ সময় ভ্রাম্যমাণ আদালত দুই লাখ টাকা জরিমানা করেছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারের কাছে একটি কসমেটিকস কারখানার ভবনে এ অভিযান শুরু হয়।

র‍্যাব-৫ এর উপ-পরিচালক, মেজর আসিফ আল রাজিব জানান, রাজশাহীর বানেশ্বরে মর্ডান কসমেটিক ফ্যাক্টরির কয়েকদিন থেকে বিভিন্ন অনিয়েমর অভিযোগ পাচ্ছিলাম। এ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অনুমোদিত পণ্যের পাশাপাশি অনুমোদনহীন প্রসাধনসামগ্রী পাওয়া যায়। কারখানায় কেমিক্যালে গুণগত মান ঠিক নাই, যার ফলে ক্যান্সারের মতো বড় রোগ হতে পারে।

এছাড়াও বিভিন্ন পণ্যের পরিমাণেও কম দেয়া হচ্ছিল। এসব অভিযোগে মডার্ন কসমেটিকসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।