রাজশাহীর কাটাখালির মেয়র আব্বাসকে বহিষ্কারের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি… সংসদ সদস্য

🗓 Thursday, 25 November 2021

👁️ ৩০ বার দেখা হয়েছে

🗓 Thursday, 25 November 2021

👁️ ৩০ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে কাটাখালী পৌর মেয়র আব্বাস আলীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে রাজশাহীতে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য।
আজ বৃহস্পতিবার দুপুরে মহানগরীর একটি রেঁস্তোরায় রাজশাহীর পবা-মোহনপুর ৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে সংসদ সদস্য আয়েন উদ্দিন বলেন, ইতিমধ্যে কাটাখালিতে আমার ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ প্রতিবাদ মিছিল করছে। আমি অভিভাবক ও এমপি হিসেবে চাই মেয়র আব্বাসের শুধুমাত্র সাংগঠনিক বহিষ্কার করলেও হবে না। তার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহনের মধ্যে দিয়ে বাংলাদেশে কোন জন প্রতিনিধি, কোন নেতা, কোন দলের নেতা, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানকে নিয়ে কোন ধরনের কটুক্তি করার সাহস না পায়।
এদিকে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে নিয়ে কটুক্তি ও অবমাননাকর মন্তব্য করায় কাটাখালী পৌর মেয়র আব্বাস আলীকে গ্রেফতার ও দল থেকে বহিস্কারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর