বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ নিয়ে কটূক্তি ও বিতর্কিত মন্তব্য করায় রাজশাহীর কাটাখালি পৌরসভার মেয়র আব্বাস আলীকে গ্রেফতার করায় কাউন্সিলরবৃন্দ ও এলাকাবাসি মিষ্টি বিতরণ করেছেন। এসময় একে অন্যকে মিষ্টি খাওয়ানোর মাধ্যমে আনন্দ প্রকাশ করেন।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কাটাখালী পৌরসভা কার্যালয়ে কাউন্সিলরবৃন্দ এ মিষ্টি বিতরণ করেন।
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে গত ২৩ নভেম্বর এই মামলাটি দায়ের করা হয়। এ মামলাতেই তাকে আজকে রাজধানীর হোটেল রাজমনি ঈশা খাঁ থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণকে কেন্দ্র করে কটূক্তি এবং সেটি নির্মাণে প্রতিহতের ঘোষণা দিয়ে বক্তব্য দেন নৌকা প্রতীকে দুবারের নির্বাচিত মেয়র আব্বাস আলী। এরপর তার ফাঁস হওয়া অডিও ২২ নভেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।