ড্রেসকোড লঙ্ঘনের অভিযোগে রাজশাহীর কাটাখালী থানার ওসি ক্লোজড

🗓 Thursday, 18 March 2021

👁️ ৫ বার দেখা হয়েছে

🗓 Thursday, 18 March 2021

👁️ ৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…

 

রাজশাহী মহানগর পুলিশের কাটাখালী থানার ওসি জিল্লুর রহমানকে ড্রেসকোড লঙ্ঘনের অভিযোগে ক্লোজড করা হয়েছে।

আজ সকালে আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রূহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি বা জাতীয় অনুষ্ঠানে পুলিশের ড্রেসকোড রয়েছে। ডিউটিরত অবস্থাতেও পুলিশের পোশাকের বিষয়ে নির্দেশনা আছে। কাটাখালী থানার ওসি জিল্লুর রহমান সরকারি ও জাতীয় অনুষ্ঠানে ড্রেসকোড লঙ্ঘন করার অপরাধে তাকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

জানা গেছে, বুধবার পবা উপজেলা পরিষদ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে, ওসি জিল্লুর রহমান বাহিনীর পোশাকের ওপর টাই পরেছিলেন এবং মাথায় ভিন্ন ধরনের ক্যাপ পরেছিলেন।

অনুষ্ঠান শেষে ওসি জিল্লুর রহমানের এ ছবি তার ফেসবুক পেজে আপলোড করেন। বিষয়টি পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়ার নজরে পড়ে। ড্রেস লঙ্ঘনের বিষয়টি বুধবার রাতেই জানানো হয় আরএমপি কমিশনারকে। আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক রাতেই ওসি জিল্লুর রহমানকে কাটাখালী থানার ওসির পদ থেকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্তির আদেশ দেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর