রাজশাহীর গোদাগাড়ীতে অতিরিক্ত মদ্যপানে একজনের মৃত্যু, সংকটাপন্ন ২

🗓 Wednesday, 4 November 2020

👁️ ৩৪ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 4 November 2020

👁️ ৩৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অতিরিক্ত মদ্যপান করে সেলিম নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। মৃত সেলিম গোদাগাড়ি উপজেলার মাটিকাটা গ্রামের নিজাম উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানায়, সেলিম,রাব্বানী ও জিয়া এ তিনজন মঙ্গলবার রাতে অতিরিক্ত মদ্যপান করে অচেতন হয়ে রাস্তায় পড়ে ছিলেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে সেলিম মৃত্যু বরণ করেন।

এ ঘটনায় সংকটাপন্ন অবস্থায় আরো দুইজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরা হলেন, রেলগেট ভাটা পাড়া গ্রামের বাগ রশিদের ছেলে গোলাম রাব্বানী ও রেলগেট এলাকার ভুলুর ছেলে জিয়া।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর