রাজশাহীর গোদাগাড়ীতে দেশীয় অস্ত্রসহ ৭ জন কিশোর গ্যাং ও মহানগরীর চন্দ্রিমায় হিরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

🗓 Monday, 16 August 2021

👁️ ১৮ বার দেখা হয়েছে

🗓 Monday, 16 August 2021

👁️ ১৮ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শ্রীমন্তীপুর এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ৭ জন কিশোর গ্যাংকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার রাতে র‌্যাবের মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন শ্রীমন্তীপুর গ্রামস্থ আনোয়ার ফাহিম জিয়াউদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ফাঁকা মাঠে কতিপয় ব্যক্তি মাদকসহ অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করিতেছে। এসময় রুমের ভিতর হইতে কতিপয় ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে ঘটনাস্থল থেকে ০৭ জন ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতরা হলেন, সাগর, রুবেল হোসেন, শ্রী দিপু ঘোষ আজিম উদ্দিন, মাসুদ রানা, জুয়েল ও বকুল হোসেন। তাদের সকলের বাড়ি গোদাগাড়ী উপজেলায়। আটককৃতদের কাছ থেকে ০১ টি বড় ছুরি, ০২ টি চাকু, ০৩ টি হাসুয়া, ০৭ টি মোবাইল ও ১১ টি সীমকার্ড উদ্ধার করা হয়

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় পেনাল কোড ৩৯৯/৪০২ ধারায় মামলা রুজু করা হয়েছে।
এদিকে, রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন পদ্মা আবাসিক এলাকায় র‌্যাব গতকাল রাতে অপারেশন পরিচালনা করে ১ কেজি ৯১৫ গ্রাম হিরোইনসহ শুকুর মন্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। তার বিরুদ্ধে মহনগরীর চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর