রাজশাহীর গোদাগাড়ীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন পথচারী নিহত

🗓 Sunday, 18 July 2021

👁️ ৩৬ বার দেখা হয়েছে

🗓 Sunday, 18 July 2021

👁️ ৩৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহীর গোদাগাড়ীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন পথচারী নিহত হয়েছেন। শনিবার রাতে এবং রবিবার সকালে এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।

জানা যায় গতকাল শনিবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার কামারপাড়া এলাকার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে শ্রী মিনু মন্ডল ঘুগা নামে এক পথচারী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘঁটনাস্থলেই নিহত হন। নিহত মিনু মন্ডল উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের অভায়া কামারপাড়া এলাকার গোপালপুর গ্রামের মৃত শ্রী পালানু মন্ডলের ছেলে।

অপরদিকে আজ রবিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের বসন্তপুর এলাকায় শ্রী অসিম উরাও (৩০) নামে এক পথচারী হেঁটে যাওয়ার সময় লেগুনার ধক্কায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে, পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত অসিম উরাও মাটিকাটা ইউনিয়নের প্রেমতলী এলাকার শংকরপুর উদপুর গ্রামের মৃত শ্রী বিলাশ উরাও এর ছেলে।

এব্যাপরে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, আজ সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের বসন্তপুর এলাকায় এক পথচারী হেঁটে যাওযার সময় পিছন দিক থেকে চাঁপাইনবাবগঞ্জ গামী একটি লেগুনা ধাক্কা দিলে অসিম উরাও নামে এক পথচারী নিহত হন। তবে লেগুনাটি জব্দ করা হয়েছে।

ওসি আরও বলেন, অপর ঘঁটনায় রাতে কাজ শেষ করে বাড়ী যাওয়ার পথে চাঁপাইনবাবগঞ্জ গামী অজ্ঞাত নামা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শ্রী মিনু মন্ডল ঘুগা নামে এক পথচারী ঘটনাস্থলেই নিহত হন। দুটি ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দুটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর