রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দূর্ঘটনায় এক বাইসাইকেল আরোহীর মৃত্যু

🗓 Thursday, 7 January 2021

👁️ ৫ বার দেখা হয়েছে

🗓 Thursday, 7 January 2021

👁️ ৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ      

 

রাজশাহী গোদাগাড়ীর ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে একটি দ্রুতগামী কোচের ধাক্কায় অজ্ঞাত নামা এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৭ টা ৪৫ মিনিটের দিকে উপজেলার উত্তর বালিয়াঘাটার হাতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাই সাইকেল যোগে বৃদ্ধ বাড়ীর উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ রানিহাটি যাওয়ার পথে, ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের উত্তর বালিয়াঘাটার হাতা এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জ গামী হানিফ এন্টারপ্রাইজের একটি দ্রুতগামী কোচ বৃদ্ধ সাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গোদাগাড়ী মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক মামুন-অর-রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হচ্ছে। তবে নিহত বৃদ্ধর পরিচয় এখনও পাওয়া যায়নি।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর