রাজশাহীতে উগ্রবাদী লিফলেটসহ জেএমবি’র এক সক্রিয় সদস্য গ্রেফতার
শেয়ার করুন
বিস্তারিত দেখুন ভিডিও লিংকে:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চক চাপাল এলাকা থেকে উগ্রবাদী লিফলেটসহ জেএমবি’র এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৫। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে গোদাগাড়ী উপজেলার চক চাপাল এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র সক্রিয় সদস্য তরিকুল ইসলামকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার লোকমানুল হক বিশ্বাসের ছেলে। এসময় তার কাছ থেকে উগ্রবাদী লিফলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
