রাজশাহীর গোদাগাড়ী পৌর মেয়র মনিরুল ইসলাম মারা গেছেন

🗓 Wednesday, 21 April 2021

👁️ ১৮ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 21 April 2021

👁️ ১৮ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

 

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার মেয়র মনিরুল ইসলাম বাবু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ভারতের বেঙ্গালুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোরে তিনি মারা যান।

তিনি গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন । মনিরুল ইসলাম বাবু রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ছিলেন। সম্প্রতি হৃদরোগের চিকিৎসার জন্য স্ত্রী জান্নাতুল ফেরদৌসকে নিয়ে তিনি ভারতে গিয়েছিলেন। তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌস তার মৃত্যুর বিষয়টি পরিবারকে জানিয়েছেন।

মেয়রের ভাই ওলিউল্লাহ হবি জানান, হার্টের সার্জারির জন্য মেয়র ভারতে যান। সার্জারির আগে শারীরিক পরীক্ষার সময় দেখা যায়- তাঁর কিডনি নষ্ট। এ কথা শুনে তাঁর ভাইয়ের ব্রেইন স্ট্রোক হয়। এরপর তিন দিন তিনি সেখানে লাইফ সাপোর্টে ছিলেন। সেখানে আজ বুধবার ভোরে তিনি মারা যান। তাঁর মরদেহ বেঙ্গালুর থেকে বিমানে প্রথমে কলকাতা আনা হবে। এরপর বেনাপোল স্থলবন্দর দিয়ে মরদেহ দেশে আনা হবে।

মৃত্যুকালে মেয়র স্ত্রী, মা, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর