বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহীর চারঘাটে থানাপাড়া সোয়ালোজ ডেভেলপমেন্ট সোসাইটি এর উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আমাদের চারঘাট প্রতিনিধি নজরুল ইসলাম বাচ্চু জানান, আজ মঙ্গলবার সকালে থানাপাড়া সোয়ালোজ চত্বরে এমাউস ইন্টারন্যাশনাল ফ্রান্স এর আর্থিক সহযোগিতায় ক্ষতিগ্রস্ত অসহায় গরীব দু.স্থদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় চারঘাট পৌর মেয়র একরামুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩ শত ৫০ জন নারী হস্তশিল্প উৎপাদনকারী ও কৃষকদের মাঝে ২ হাজার ৪ শত ৫০ কেজি চাল, ৭ শত কেজি ডাল, ৭ শত লিটার তেল, ৭ শত কেজি আটা, ১ হাজার পঞ্চাশ কেজি আলু ও ৭শত পিস ডিম তুলে দেন।
থানাপাড়া সোয়ালোজ নির্বাহী পরিচালক রায়হান আলী জানান, করোনায় ভাইরাস সংক্রামনের প্রথম দিক থেকে উপজেলার ক্ষতিগ্রস্ত এই অসহায় ও হতদরিদ্রদের পাশে আমরা সাহায্য করছি এবং এরই ধারাবাহিকতায় তাদের মাঝে আবারও খাদ্য সামগ্রী দেয়া হলো।
এসময় অন্যান্যদের মধ্যে, থানাপাড়া সোয়ালোজের সহকারী পরিচালক মাহমুদা বেগম (গিনি), পৌর আওয়ামীলীগ সভাপতি সাজ্জাদ হোসেন, পৌর কাউন্সিলর আজমল হোসেন মতি, জাহাঙ্গীর হোসেন, জামাল উদ্দীন, মহিলা কাউন্সিলর ফিরোজা বেগম, হস্তশিল্প প্রকল্পের প্রডাকশন রিলেশন অফিসার জান্নাতুল মুনতেহিরা মৌটুসি ইলাসহ অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।