বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহীর চারঘাট উপজেলা আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরার সভাপতিত্বে, আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা আইন শৃংঙ্খলা কমিটির উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিল্পব, মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জয়নাল আবেদীন, চারঘাট এম এ হাদী ডিগ্রী কলেজ অধ্যক্ষ সাহাজউদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম, চারঘাট মডেল থানার ইন্সপেক্টর তদন্ত আব্দুল লতিফ, ইউপি চেয়ারম্যান শওকত আলী, চারঘাট নৌ-পুলিশ ফাড়ির ইনর্চাজ মনিরুল ইসলাম, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামন, থানা পাড়া সোয়ালোজ ডিএস সহকারী পরিচালক মাহমুদা বেগম গিনিসহ ইউপি চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক ও সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, ভারতীয় ফেন্সিডিলসহ জঙ্গি- সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ ও সনাতন ধর্মালম্বীদের দূর্গাপুজাকে সামনে রেখে স্বাস্থ্য বিধি মেনে জনগনের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে, আইন শৃংঙ্খলা বাহিনীসহ আনসার ভিডিপির সদস্য এবং উপজেলা প্রশাসনের নির্দেশনায় একটি কমিটি এই কাজ মনিটরিং করবেন বলে জানান তারা।