রাজশাহীর চারঘাট উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

🗓 Tuesday, 16 November 2021

👁️ ১৯ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 16 November 2021

👁️ ১৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহীর চারঘাট উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম।

এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিল্পব, মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, চারঘাট এম এ হাদী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাহাজ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম, চারঘাট মডেল থানার উপ-পরিদর্শক রাকিবুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান আলমাস, চারঘাট নৌ-পুলিশ ফাড়ির প্রতিনিধি ছানাউল্লাহ ইসলাম, চারঘাট বিওপি, চারঘাট বিকল্প এবং ইউসুফপুর কোম্পানী কমান্ডার সাইফুল ইসলামসহ ইউপি চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক ও সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সকলের সহযোগীতায় সামাজিক আন্দোলন ও ঐক্যবদ্ধভাবে যুবসমাজকে মাদকমুক্ত করতে হবে। এছাড়া জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরন, বাস্তবায়ন ও অধিকতর প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন বক্তারা।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর