বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
রাজশাহীর চারঘাট উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সামিরার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আইন-শৃংখলা কমিটির উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলাম, জেলা সহকারী কমিশনার ভুমি নিয়তি রানী কৈরী ও চারঘাট মডেল থানার ওসি মুহাম্মদ জাহাঙ্গীর আলমসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
সভায় বক্তারা বলেন, মাদক বিরোধী ও বাল্যবিবাহ অভিযান আরও জোরদার করার জন্য পুলিশ প্রশাসনকে যথাযথ দ্বায়িত্ব পালন করা এবং ঐক্যবদ্ধভাবে সকলকে মাদকমুক্ত করার জন্য অনুরোধ জানানো হয়।