রাজশাহীর চারঘাটে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেফতার ৪

🗓 Monday, 15 February 2021

👁️ ২০ বার দেখা হয়েছে

🗓 Monday, 15 February 2021

👁️ ২০ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…

 

রাজশাহীর চারঘাট পৌর নির্বাচনে পোস্টার লাগানোকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষের ঘটনায় ১০১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা তিনশতাধিক ব্যক্তিকে আসামী করে মামলা করা হয়েছে।

চারঘাট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হানুল হক রানা বাদী হয়ে জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক জিল্লুর রহমান বিপ্লবকে প্রধান আসামী করে শনিবার রাতে এ মামলা করেন। মামলায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী জাকিরুল ইসলাম বিকুলের ব্যাক্তিগত সহকারী শামিম আহম্মেদসহ ৪ জনকে গতকাল আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মামুন তুষারসহ বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনায় শনিবার রাতেই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হানুল হক রানা বাদী হয়ে শতাধিক ব্যাক্তির নাম উল্লেখসহ তিন শতাধিক অজ্ঞাতনামা ব্যাক্তিদের বিরুদ্ধে একটি মামলা করেছেন।

মামলায় এজাহার নামীয় ৪ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর