রাজশাহীর চারঘাটে আগুনে পুড়ে যাওয়া ঘরের মালিককে ঢেউটিন প্রদান

🗓 Saturday, 2 October 2021

👁️ ২৯ বার দেখা হয়েছে

🗓 Saturday, 2 October 2021

👁️ ২৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

রাজশাহীর চারঘাটে আগুনে পুড়ে যাওয়া ঘরের মালিককে ঢেউটিন প্রদান করা হয়েছে।

আমাদের চারঘাট প্রতিনিধি নজরুল ইসলাম বাবু জানান, গতকাল শুক্রবার পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও চারঘাট যুবদল শাখার সাবেক সাধারন সম্পাদক নজমুল হকের নিজস্ব তহবিল থেকে তিনি পুড়ে যাওয়া ঘরের মালিক অসহায় গরীব ইয়ার আলীকে এক বান্ডিল ঢেউটিন প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের সাবেক সাধারন সম্পাদক হাফিজুর রহমান,চারঘাট ইউনিয়ন ছাত্রদল সাধারন সম্পাদক মিঠু হোসেন, সাংগঠনিক সম্পাদক বুলবুল আহম্মেদ, আজমল হক যুগ্ম আহবায়ক রাজশাহী জেলা জিয়া মঞ্চ,আব্বাস আলী ছাত্রনেতাসহ ইউনিয়ন নেতাকর্মীবৃন্দ।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর রাতে উপজেলার কাকড়ামারি গ্রামের ঘোষের মোড় সংলগ্ন ইয়ার আলীর বাড়িতে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে দুইটি ঘর ও একটি রান্নাঘর পুড়ে যায়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর