বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহীর চারঘাটে আম মৌসুমকে সামনে রেখে বিশেষ পার্সেল ট্রেন চালুর বিষয়ে উপজেলার আম ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার সরদহ রোড ষ্টেশনে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের ডিসিও নাসির উদ্দীন।
এসময় প্রধান অতিথি নাসির উদ্দীন তার বক্তব্যে বলেন, করোনা ভাইরাসের কারনে গত বছর থেকে আম ব্যবসায়ীদের সহায়তায় শুধুমাত্র আমের মৌসুমে সরকার বিশেষ পার্সেল ট্রেন চালু করেছে। সেই ধারাবাহিকতায় চলতি আমের মৌসুমে এই ট্রেন চালু হবে, যাতে করে আম চাষী ও ব্যবসায়ীরা স্বল্প ব্যায়ে ঢাকায় আম নিয়ে যেতে পারেন। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫শে মে থেকে এই বিশেষ স্পেশাল ট্রেন চাপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে সরদহ রোড ষ্টেশন থেকে আম পরিবহন শুরু করবে বলে তিনি জানান।
এসময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের এসিও সাজেদুল ইসলাম, টিআইসি এ কে এম নুরুল আলম, ষ্টেশন মাস্টার ইকবাল কবির, সহকারী স্টেশন মাস্টার হাসানুর, টিকিট বুকিং অফিসার মিতু ও রহমান এবং আম ব্যবসায়ী ইদ্রিস আলী, খুশবর আলী, জাহাঙ্গীর, আজিবারসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।