রাজশাহীর চারঘাটে ইউপি নির্বাচনে আঃ লীগের মনোনয়ন পেলেন যারা

🗓 Monday, 22 November 2021

👁️ ২৪ বার দেখা হয়েছে

🗓 Monday, 22 November 2021

👁️ ২৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

আসন্ন ২৩ ডিসেম্বর রাজশাহীর চারঘাট উপজেলার ৬টি ইউনিয়নে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন।

আর নির্বাচনকে ঘিরে দলীয় সংগঠন আওয়ামী লীগের মনোনয়ন পেতে প্রায় ৪০ জন নেতাকর্মি দৌড়ঝাপ শুরু করেন। রবিবার দুপুরে মাননীয় প্রধানমন্ত্রী স্বাক্ষরিত নৌকার মাঝি পেয়েছেন যারা, তারা হলেন ইউসুফপুর ইউনিয়নের শফিউল আলম রতন, শলূয়া ইউনিয়নের আবুল কালাম আজাদ, সরদহ ইউনিয়নের হাসানুজ্জামান মধু, নিমপাড়া ইউনিয়নের মনিরুজ্জামান, চারঘাট ইউনিয়নের ফজলুল হক ফজল ও ভায়ালক্ষীপুর ইউনিয়নের আব্দুল মজিদ প্রামানিক।

এ ব্যাপারে উপজেলা নির্বাচনি কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম জানান, বর্তমানে দেশের বিভিন্ন ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় এ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে, আগামী ২৫ নভেম্বর মনোনয়ন দাখিল, ২৯ তারিখ মনোনয়ন বাছাই, আপিল দায়ের করা যাবে ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত। আর নিস্পত্তি সময় ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ও প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন ৬ ডিসেম্বর এবং ৭ ডিসেম্বর প্রতিক বরাদ্দ দেয়া হবে।

কঠোর ও কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে আগামী ২৩ ডিসেম্বর চারঘাটের ৬ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর