রাজশাহীর চারঘাটে দু:স্থদের মাঝে নগদ অর্থ ও চেক বিতরণ

🗓 Saturday, 17 July 2021

👁️ ১৯ বার দেখা হয়েছে

🗓 Saturday, 17 July 2021

👁️ ১৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহীর চারঘাট উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দিরে ও দু:স্থদের মাঝে নগদ অর্থ ও চেক বিতরণ করা হয়েছে।

আজ শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ২০২০-২১ অর্থবছরের ঐচ্ছিক তহবিল এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে প্রাপ্ত অনুদান বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সামিরার সভাপতিত্বে, উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দিরে ও দু:স্থদের মাঝে এ নগদ অর্থ ও চেক প্রদান করেন ।

আমাদের চারঘাট প্রতিনিধি নজরুল ইসলাম বাচ্চু জানান, ধর্ম মন্ত্রণালয় ও ঐচ্ছিক তহবিলের অনুকুলের বরাদ্দকৃত অর্থ থেকে প্রাপ্ত অনুদানের ১ লক্ষ ৩০ হাজার টাকা ৫টি মসজিদে এবং ৩০ হাজার টাকা ২টি মন্দিরে প্রদান করা হয়। এছাড়াও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে ৪৪ জন দু:স্থ ও অসহায়দের মাঝে ৩ লক্ষ ৪৭ হাজার টাকা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পৌর মেয়র একরামুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিপ্লব, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, চারঘাট মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ, পৌর আওয়ামীলীগের সভাপাতি সাজ্জাদ হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর