রাজশাহীর চারঘাটে পুলিশের অভিযানে ১৪ জন গ্রেফতার

🗓 Tuesday, 23 March 2021

👁️ ১২ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 23 March 2021

👁️ ১২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ            

রাজশাহীর চারঘাট উপজেলায় পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ৫ জন মাদক ব্যবসায়ীসহ ওয়ারেন্টভুক্ত বিভিন্ন মামলার ১৪জন আসামীকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, গতকাল সোমবার দিবাগত রাতে এ্যাম্বুলেন্স যোগে রোগী সেজে রাজশাহী ক্যাডেট কলেজ এর সামনে আসলে টহলরত এসআই মোজাহার এর নেতৃত্বে পুলিশ গাড়ীটির গতিরোধ করে। এ্যাম্বুলেন্সটি তল্লাশি করে বহনকৃত মাদকসহ ৫জনকে আটক করে এবং গাড়ীসহ তাদের থানায় নিয়ে আসে।
আটককৃতরা হলেন, নাটোর জেলার সিংড়া লালোর গ্রামের মৃত অতুল চন্দ্রের ছেলে শ্রী উৎপল সমাজদার, রাজশাহী রাজপাড়া থানার মৃত লৎফর রহমানের ছেলে মাহমুদ, সেলিম রেজা জনি, লিখন আলী, রাজপাড়া থানার তেরখাদিয়া গ্রামের সেলিমের ছেলে সনি। এছাড়াও থানার বিভিন্ন ওয়ারেন্টভুক্ত ৯ জন আসামীকে আটক করা হয়।
চারঘাট মডেল থানার অফিসার ইনর্চাজ জাহাঙ্গীর আলম আটকের সত্যতা নিশ্চিত করে জানান, চারঘাট মাদক ও সন্ত্রাস মুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আটককৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর